প্রিন্ট এর তারিখঃ Jul 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 5, 2026 ইং
পটুয়াখালীতে দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোঃ মহসীন হাওলাদার
জেলা প্রতিনিধি
পটুয়াখালী।
পটুয়াখালী জেলার সকল সরকারি দপ্তরের প্রধানদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতি মন্ত্রী নুরুল হক নুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী -১ আসনের সাংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালীর সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা সুযোগ্য পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম,জনসেবার মানোন্নয়ন, উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি এবং সরকারি সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিজনিজ দপ্তরের কার্যক্রম ও বিভিন্ন বিষয় তুলে ধরেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪